নয়াদিল্লিতে এই ভয়াবহ বায়ুদূষণের জন্য প্রতিবেশী দুই চিরশত্রু দেশ পাকিস্তান ও চীনকে দায়ী করেছেন ক্ষমতাসীন বিজেপির এক নেতা বিনীত আগরওয়াল সারদা। তিনি বলেছেন, দিল্লির বায়ু দূষিত করতে তারা বিষাক্ত পদার্থ ছড়িয়ে দিয়েছে। আর সেই কারণেই দিল্লির আকাশ–বাতাস দিন দিন বিষাক্ত হয়ে যাচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই-কে বিনীত আগরওয়াল সারদা বলেন, আমাদের যারা ভয় পায়, তারাই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমার তো মনে হয় চীন এবং পাকিস্তানই আমাদের ভয় পায়” পাকিস্তান ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, তা অবশ্যই খতিয়ে দেখা উচিত বলেও তার ধারণা।
গত ২৭ অক্টোবর দেওয়ালির অনুষ্ঠানের পর রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকাগুলো মারাত্মক বায়ুদূষণের শিকার হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওইসব এলাকার জনজীবন। গত শুক্রবার থেকে দিল্লিতে জারি করা হয়েছে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা। ওই দিন থেকেই বন্ধ এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। হরিয়ানা, পাঞ্জাবসহ আশপাশের রাজ্যগুলোতে কৃষকরা খড় পোড়ানোর কারণে দিল্লি বায়ুদূষণে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিভিন্ন পরিবেশ সংস্থা।
দিল্লির মূখ্যমন্ত্রী প্রসঙ্গে বিনীত আগরওয়াল কৃষকরা দেশের মেরুদন্ড উল্লেখ করে মুখ্যমন্ত্রীর সাথে দ্বিমত পোষণ করেন। তিনি আরো বলেন কৃষকদের এভাবে দোষারোপ করা ঠিক নয় বলে মনে করেন।
আর বিশেষজ্ঞরা বলেন, রাজধানীর দূষণ নিয়ে রাজনীবিদরা তা মোকাবিলার করার পথ না খুজে পরস্পরকে দোষারোপ করে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা আরো বলছেন পরিস্থিতি ১৯৫২ সালে লন্ডনের কুখ্যাত ধোয়ায় আক্রান্ত হয়েছে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন, তার চেয়েও খারাপ।
দিল্লিবাসীরা বলছেন, “পরিস্থিতি এত ভয়াবহ যে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জ্বলছে। এর চেয়ে খারাপ কী আার হতে পারে?”
কেউ কেউ মনে করছেন দিল্লি এখন পৃথিবীর সবচেয়ে দূষিত শহর।




















