বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোমবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টায় রাজধানীর রমনা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।এছাড়া ওই দিন ভোর সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে যাত্রা , কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।যথাসময়ে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সংঘঠনের কর্মীদের অনুরোধ জানানো হয়।























