১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বিজিবির উদ্দ্যেগে ধ্বংস করা হয়েছে কোটি টাকার মাদক দ্রব্য

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবির উদ্দ্যেগে ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২০৯ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের সদরদফতরে এক সুধি সমাবেশের মধ্য দিয়ে ২৯ বিজিবি সদস্যদের অভিযানে আটককৃত মাদকদ্রব্য ১ম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী বলেন, গত ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ২৯ বিজিবির টহলদল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১,১৬৮ বোতল ফেনসিডিল, ১০ লিটার তরল ফেনসিডিল ও ১,৫০৮ বোতল বিদেশি মদ ২৫৮ লিটার দেশিমদ, ১,৬১০ বোতল নেশা জাতীয় সিরাপ, ৪৭ ক্যান বিয়ার, ৬ দশমিক ৫৭৪ কেজি গাঁজা, ৫ কেজি মদ তৈরীর বড়ি, ২,০৫২টি ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ১,০৮৭টি ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ উপলক্ষ্যে ২৯ বিজিবির সদরদফতর প্যারেড গ্রাউন্ডে এক আলোচনাসভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধি সমাবেশে ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন চীফ সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহম্মেদ চৌধুরী (এনডিসি) পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসি, ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম,সহকারি পুলিশ সুপার (সার্কেল) ফয়জুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী, ফুলবাড়ী জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাংবাদিক হারুন উর-রশীদসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ