দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ভাজ্জি, নেই শামি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ ও ওয়ান ডে সিরিজে ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচকরা৷আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ১৫ জনের দল বেছে নিয়েছে পাতিল অ্যান্ড কোং৷দীর্ঘদিন পর টি-২০ দলে প্রত্যাবর্তন ঘটল হরভজন সিংয়ের৷ফলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফের খেলতে দেখা যাবে ভাজ্জিকে৷জাতীয় দলে দুই নতুন মুখ গুরকিরৎ মান সিং ও এস অরবিন্দ৷দলে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজার৷ হাঁটুর অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ না-হওয়ায় জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেনি বাংলার ডানহাতি পেসার মহম্মদ শামির৷ বাংলাদেশে ওয়ান ডে সিরিজেের দল থেকে বাদ পড়েছেন জাদেজা ও ধবল কুলকার্নী৷জাদেজার জায়গায় দলে এসেছেন গুরকিরৎ৷আর কুলকার্নীর পরিবর্তে দলে এসেছেন অভিজ্ঞ লেগ-স্পিনার অমিত মিশ্র৷

আসন্ন সিরিজে ভারতের বিরুদ্ধে তিনটি টি-২০ , পাঁচটি ওয়ান ডে এবং চার টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা৷ প্রথম টি-২০ সিরিজ৷ তার পর ওয়ান ডে এবং টেস্ট সিরিজ৷বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট সিরিজের দল পরে বাছবেন নির্বাচকরা৷রবিবার বেঙ্গালুরুতে তিনটি টি-২০ এবং প্রথম তিনটি ওয়ান ডে-র দল ঘোষণা করে সন্দীপ পাতিল অ্যান্ড কোং৷

টি-২০-র দলে নতুন মুখ ওয়ান ডে সিরিজের দলে নতুন মুখ কর্নাটকের ৩১ বছর বয়সি পেসার শ্রীনাথ অরবিন্দ৷আর ওয়ান ডে দলে নতুন মুখ পঞ্জাবের ২৫ বছর বয়সি অফ-স্পিনার গুরকিরৎ৷ 

টি-২০ সিরিজের দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, স্টুয়ার্টি বিনি, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, এস অরবিন্দ৷

প্রথম তিনটি ওয়ান ডে-র দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, স্টুয়ার্টি বিনি, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, গুরকিরৎ মান সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, উমেশ যাদব৷

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ