২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলে নেই সাকিব ও নাসির

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে নেই সাকিব আল হাসান ও নাসির হোসেন। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও শুভাশিস রায় চৌধুরী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ অক্টোবর।

টেস্টের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, শুভাশিস রায় চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ