২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডের জলহস্তীও বলছে, ‘ট্রাম্প জিতবে’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন, তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে এর আগেই এ নিয়ে এক ধরনের ভবিষ্যদ্বাণী করে ফেলল থাইল্যান্ডের এক বাচ্চা জলহস্তী। সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত মো ডেং নামের এই জলহস্তীর ভবিষ্যদ্বাণী, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস হেরে যাবেন। জয় হবে ডোনাল্ড ট্রাম্পের।
থাইল্যান্ডের খাও খেউ ওপেন চিড়িয়াখানায় পিগমি হিপ্পো জাতের জলহস্তীর বাচ্চা মো ডেংকে খাবার দেওয়া হয়। ঝুড়িতে দেওয়া এসব খাবারে ছিল ড্রাগন ফল ও তরমুজ।
দুটো আলাদা ঝুড়িতে দেওয়া হয় এসব খাবার। একটিতে লেখা ছিল ট্রাম্প, আরেকটিতে কমলা।
মো ডেং ‘কমলা’ লেখা ঝুড়ির ফল খায়নি। এই জলহস্তী খায় ‘ট্রাম্প’ লেখা ঝুড়ির ফল। এরই মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, ‘ট্রাম্প’ লেখা ঝুড়িতে ড্রাগন ফল বড় হওয়ায় মো ডেং এই ঝুড়ির ফল খায়।
‘মো ডেং’ নামের এই বাচ্চা জলহস্তী থাইল্যান্ডে বেশ জনপ্রিয়। স্থানীয় ভাষায় ‘মো ডেং’ শব্দের অর্থ ‘নৃত্যরত শূকর’। জলহস্তীকে দেখতে দেশটির অন্যতম পর্যটন শহর পাতায়ার কাছের এই চিড়িয়াখানাতে অনেকেই ছুটে যান। জুলাই মাসে জন্ম নেওয়া মো ডেং এখন ‘সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি’।
জলহস্তীটি পিগমি হিপ্পো প্রজাতির, যা বামন হিপ্পো নামে পরিচিত। এটি একটি ‘বিপন্ন’ প্রজাতি। বিশেষজ্ঞদের ধারণা, পৃথিবীতে এই জাতের জলহস্তীর সংখ্যা ৩ হাজারের কম। এদের আদি নিবাস পশ্চিম আফ্রিকায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ