২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তুরস্কে সব গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে জার্মানি

জার্মানি তুরস্কে সব গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। দেশটির অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি এবং ন্যাটো মিত্র দেশ দু’টির মধ্যে টানাপড়েনকে কেন্দ্র এ পদক্ষেপ নেয়া হয়।

জার্মান ভাইস চ্যান্সেলর এবং পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল আরো বলেন, বড় বড় অস্ত্রের জন্য তুরস্ক যে আহ্বান জানিয়েছিল তা সরবরাহ করার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। এ গুলোর সংখ্যা কম নয় বলেও জানান তিনি। কথিত রাজনৈতিক অভিযাগে আরো এক জার্মান দম্পতিকে তুরস্কে আটক করা হয়েছে বলে তার মন্ত্রণালয় ঘোষণা দেয়ার পর অস্ত্র সরবরাহ বন্ধ করার কথাটি জানান।

তিনি বলেন, ন্যাটো অংশীদার হিসেবে বার্লিন সাধারণ ভাবে অস্ত্র পাঠানোর অনুরোধ মেনে নেয়। কিন্তু তুরস্কে বিরাজমান পরিস্থিতির কারণে এ ধরণের অনুরোধ স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ