৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন লাখ ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে তিন লাখ ইয়াবাসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ছেঁড়াদ্বীপে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাফর ইমাম সজীব।

জাফর ইমাম সজীব বলেন, মিয়ানমারের দিক থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে তারা আসছিল। তাদের থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। নৌকায় তল্লাশি করে পাওয়া গেছে তিন লাখ ইয়াবা। জব্দ করা হয়েছে তাদের নৌকাটি।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ