১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন পর্বেই বিশ্ব ইজতেমা

দুই পর্বে নয়, এবারের বিশ্ব ইজতেমা আয়োজিত হবে তিন পর্বে। এরমধ্যে প্রথম দুই পর্ব আয়োজন করতে চলেছে শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিরা। আর শেষ পর্ব আয়োজন করবে সাদপন্থিরা।

আজ বুধবার (২৯ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবারের ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হলেও কোনো প্রজ্ঞাপন দেয়া হয়নি। মৌখিকভাবেই ঠিক করা হয়েছে দিনক্ষণ।

তিনি বলেন, মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নিবেন। তাদের প্রথম পর্ব হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। জুবায়ের অনুসারীদের এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নেয়।

এদিকে, ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।

এদিকে, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ইজতেমা ময়দান প্রস্তুত করা হয়েছে। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

ইজতেমার আয়োজকরা জানান, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আয়োজন করছেন শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দলে দলে মুসল্লিরা ময়দানে এসে অবস্থান নিতে শুরু করেছেন। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।

এরপর ৩ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা দ্বিতীয় পর্বেও অংশ নেবেন। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ