‘তওবা তওবা’ হাস্যরসের উপাদান জুগালেন পাক সাংবাদিক

‘তওবা তওবা’ হাস্যরসের উপাদান জুগালেন পাক সাংবাদিক। দেখুন, ভিসা ছাড়াই কেমনভাবে পাকিস্তানের মাটিতে দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ‘তওবা তওবা’। আড়াই মিনিটে অন্তত ২০ বার এই শব্দ উচ্চারণ করলেন এক পাক সাংবাদিক। দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের থেকেও তাঁর কাছে তখন বেশি গুরুত্বপূর্ণ ভারতের নরেন্দ্র মোদি ও তাঁর দলবলের পাকিস্তানে পদার্পণের ঘটনা। লাইভ রিপোর্টিংয়ের সময় পাক সাংবাদিকের অদ্ভূদ অঙ্গভঙ্গি এখ বিশ্বের সব সংবাদমাধ্যমের কাছে যথেষ্ট হাস্যরসের উপাদান জুগিয়েছে।

কাবুল থেকে ফেরার পথে আচমকাই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে লাহোরে দলবল নিয়ে নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, তড়িঘড়ি কর্মসূচি স্থির হওয়ায় ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে মাথা ঘামাননি কেউ। কিন্তু, বিষয়টি চোখে পড়ে এক পাক বেসরকারি চ্যানেলের সাংবাদিকের। আর সঙ্গেসঙ্গে তিনি তা দর্শদের সামনে আনেন। ঠিক কি ভাবে, দেখতে ক্লিক করুন।

 

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ