৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা হচ্ছে ফিল্ম সিটি সহযোগিতায় ভারত

ভারতের সহযোগিতায় ঢাকায় তৈরি হবে একটি অত্যাধুনিক ফিল্ম সিটি। ১৪ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের তথ্যমন্ত্রীদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেই আলোচনায় বেশ কয়েকটি গুরুত্মপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো, ঢাকায় একটি ফিল্ম সিটি গড়ে তোলা হবে ভারতের সহযোগিতায়।
ভারতে একাধিক ফিল্ম সিটি থাকলেও বাংলাদেশে এই প্রথম ফিল্ম সিটি হবে।
বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা ভারতের কাছে ফিল্ম সিটি তৈরির জন্য সহযোগিতা চেয়েছিলাম। কারণ, ভারতের এ ব্যাপারে বিপুল অভিজ্ঞতা আছে। ভারতই এখন বিশ্বের সবচেয়ে বড় সিনেমা প্রস্তুতকারক দেশ। সে জন্যই তাদের কাছ থেকে এটি তৈরির বিষয়ে সহযোগিতা চাওয়া। আর প্রকাশ জাভাদকার জানিয়েছেন, ‘ঢাকায় ফিল্ম সিটি করা নিয়ে কথা হয়েছে। দু’দেশের মধ্যে চলচ্চিত্র ও সরকারি টিভির অনুষ্ঠান আদানপ্রদান নিয়েও কথা হয়েছে। আমরা বাংলাদেশে ফিল্ম সিটি করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ