৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অর্ধশতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা-জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অভিযোগে প্রায় অর্ধশতাধিকের বেশি বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। এসময় প্রায় দুই লাখ টাকা জরিমানা ৪টি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিনিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে স্পিড মিটার, এতে ধরা পড়ে ঘন কুয়াশার মধ্যেও যানবাহনের মাত্রা অতিরিক্ত গতি। পরে সেসব গাড়ি থামিয়ে মামলা দেয়া হয়। এছাড়াও চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনশৃঙ্খলা বাহিনী।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ৮টি, জেলা পুলিশের ৩টি ও র্যাব-১০ এর ১টি টহল গাড়ি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্ট অবস্থান নেয়। পরে ধলেশ্বরী টোলপ্লাজায় ফিটনেস ও লাইসেন্স বিহীনসহ সড়কের নির্দেশনা অমান্য করার অভিযোগে যানবাহনকে সড়ক পরিবহন আইনের আওতায় আনা হয়।
তিনি আরও জানান, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ। সড়কের নিয়মশৃঙ্খলা অমান্য করলেই নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এতে নিয়মিত মামলা দেয়ার পাশাপাশি জব্দ করা হচ্ছে বিভিন্ন যানবাহন।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১৭টি দুর্ঘটনা হয়েছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ