প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও পরমাণু বিজ্ঞানী ড. এম.এ. ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ বিকেলে নগরীর জামাল খানস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ বলেন, ড. এম.এ. ওয়াজেদ মিয়াদ মিয়া বিজ্ঞান, মনস্কতা ও দার্শনিকতা এবং মানবিকতায় ঋদ্ধ ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। রাজনীতির সাথে তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল না, কিন্ত আমৃত্যু বঙ্গবন্ধুর জীবন দর্শনকে অন্তরে ধারণ করেছেন এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়েই গবেষণা ধর্মী গ্রন্থও রচনা করেছেন।
বক্তাগণ আরো বলেন, ওয়াজেদ মিয়া দেশের প্রধানমন্ত্রীর স্বামী হিসেবে কখনো অহমিকা করেন নি, অযাচিত সুযোগ-সুবিধা গ্রহণ করেন নি। বরং সরকারী নিরাপত্তা ও পটোকলে অস্বস্থিবোধ করতেন। তাঁর এই ব্যক্তি স্বাতন্দ্র্য আমাদের জন্য অনুসরণীয়। তাঁর চাল-চলনে-আচরণে এই সাধারণ মানুষটি সত্যিকার অর্থেই অসাধারণ হয়ে উঠেছিলেন। ড. ওয়াজেদ মিয়া তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে যে কাজ করে গেছেন জাতি তা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এম ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে ও জোটের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিক কাউন্সিলর ও নগর যুবলীগ নেতা হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, লিটন রায় চৌধুরী, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নজরুল ইসলাম, শিক্ষাবিদ ও নারীনেত্রী রিংকু ভট্টাচার্য্য, উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজ, সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, কবি সজল দাশ, দিলীপ সেন গুপ্ত, সংস্কৃতিকর্মী মো: সালাউদ্দিন, নাছির উদ্দিন কুতুবী, অনন্য দেব, দেবু বড়–য়া, শ্রাবণী দে, তৃষ্ণা চৌধুরী, আরিফুর রহমান সোহেল, আলাউদ্দিন টিটু, সৌরভ দাশ, রতন ঘোষ, বাবলু চক্রবর্ত্তী, মো: শরিফ উদ্দিন, সেলিম আকতার, নাহিদুল ইসলাম, আবদুল বারেক, জালাল উদ্দিন, উজ্জ্বল চৌধুরী, মিতু চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ড. এম.এ. ওয়াজেদ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
























