৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিভোর্স কার্যক্রর হওয়ার আগেই স্ত্রী-সন্তানের খরচ বন্ধ করেছেন সাকিব

বিনোদন প্রতিবেদক:

শাকিব খান ও অপু বিশ্বাসের তালাক এখনো কার্যকর হয়নি। তবে এরইমধ্যে শাকিব তার স্ত্রী অপু বিশ্বাস ও তাদের একমাত্র সন্তান জয়ের খরচ দেয়া বন্ধ করে দিয়েছেন। অপু বিশ্বাস নিজেই গণমাধ্যমে এ দাবি করেছেন।

অপু বলেছেন, ডিসেম্বরে তালাকের নোটশি পাঠানোর আগ পর্যন্ত শাকিব খান এক লাখ টাকা করে পাঠাত। কিন্তু এরপর থেকে আর দিচ্ছে না। তার কাছে হয়তো মনে হয়েছে, লেটার পাঠানোর পর আর দেয়া লাগবে না। তাই হয়তো দিচ্ছে না।

তালাকনামা পাঠানোর পর শাকিব তার সন্তান জয়ের সঙ্গেও দেখা করেননি বলে দাবি করেছেন অপু। তিনি বলেন, আমাকে ডিভোর্স লেটার পাঠানোর তিনদিন আগে শাকিবের সঙ্গে জয়ের শেষ দেখা হয়েছিল। শাকিবের বাসায় জয় তিনদিন ছিল। আমিই রেখেছিলাম। শাকিবের কাছে রেখে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম।

অপু বিশ্বাস বলেন, শাকিব বলেছে, বাচ্চার জন্য বিদেশ থেকে ড্রেস নিয়ে এসেছে। কিন্তু বাচ্চা খাবে কী, সেটা কিন্তু সে দেখছে না।আমার বাসার ভাড়াটা সেই দেয়। এবারে তাও দিয়ে যায়নি। ওর এসবে কোনো টান নেই, সংসার নিয়ে হয়তো ভাবনাও নেই। ওর ক্যারিয়ার দরকার। ক্যারিয়ারের জন্য ও প্রেম, ভালোবাসা, সংসার, পরিবার সবই জলে ভাসিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ