২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির পাঁচ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তার পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. কামরুল ইসলামকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোয়াট টিম, সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ; মতিঝিল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার তেজগাঁও জোনাল টিম, ডিবি-তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া ডিবি-তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার সদরদফতর ও প্রশাসন বিভাগ (সংযুক্ত), সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের সোয়াট টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম শামীমকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ওয়ারী জোন ও অপারেশনস্ বিভাগ এবং অপারেশনস্-২ এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার মতিঝিল জোন হিসেবে পদায়ন করা হয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ