৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে  নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত এবং আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দুইজনকে ভর্তি করা হয়েছে। 

হাতিয়া থানার ওসি আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেন। এবং জানান যে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে স্থানীয় জনতা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে ৬ জনকে আটক করে পাশ্ববর্তী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে ফাঁড়িতে রেখে অস্ত্র উদ্ধারে গেলে হাতের বাঁধ খুলে ফাঁড়িতে থাকা পুলিশের ওপর তারা আক্রমন চালায়। তাৎক্ষণিকভাবে নিহত চারজন ও আহতদের পরিচয় জানা যায় নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ