২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন পোহাতে গিয়ে আসমতি বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২০ জানুয়ারি সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা এলাকায় অগ্নিদগ্ধ হন ওই নারী। দুপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্থানীয় রওশন আলীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে জয়নাল আবেদিন জানান, সকালে তীব্র কনকনে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন মা। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তার তাকে ফিরিয়ে দেন। শরীরের বেশিরভাগ অংশ জ্বলে যাওয়ায় ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বাড়িতে নিয়ে আসার সময় বেলা ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সোমবার রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত ডিসেম্বরে জেলায় কনকনে ঠাণ্ডায় আগুন পোহাতে গিয়ে আলেমা বেগম ও রমিজা বেওয়া নামে দুই নারী মৃত্যুবরণ করেন। ওই দুই নারীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ