ট্রাম্প পেতে পারেন ২৯৯, কমলা ২৩৯ : নিউইয়র্ক টাইমস

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ভোটে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার আভাস মিলেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ২১০ ইলেকটোরাল ভোটে। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন ১১৩ ইলেকটোরাল ভোটে। নিউইয়র্ক টাইমসের পূর্বানুমান, সবমিলিয়ে ট্রাম্প ২৯৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন। আর ২৪২ ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন কমলা।

ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ভোট পাবেন তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুইং স্টেটগুলো। এসব অঙ্গরাজ্যে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেগুলোর ফলাফল আগে থেকে অনুমান করা কঠিন। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সাতটিকে সুইং স্টেট হিসেবে ধরা হয়, যেগুলো ব্যাটলগ্রাউন্ড নামেও পরিচিত। সুইং স্টেটগুলো হলো– পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাদা ও অ্যারিজোনা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ