৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে তেহরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সন্ত্রাসবাদের অভিযোগে আলাদা তিনটি মামলা করবে তেহরান। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদিন নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, গত ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। এটি পরিষ্কারভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ।

এক প্রশ্নের জবাবে জারিফ বলেন, ‘ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের জন্য এখন ট্রাম্প অভিযুক্ত। একইভাবে তিনি সাংস্কৃতিক সন্ত্রাসবাদে মদত দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরই অংশ।’

তিনি আরও বলেন, এই তিনটি অভিযোগে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া এগিয়ে নেবে। বর্তমান সময়ে বিশ্ব জনমতের সামনেই ট্রাম্প এই তিনটি অপরাধ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আন্তর্জাতিক আইন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ