‘ট্রাইব্যুনাল নিয়ে দেয়া অ্যামনেস্টির বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’

আর্থনিউজ২৪:বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে দেয়া বক্তব্য ভুলভাবে প্রকাশ হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে তা আন্তর্জাতিক মান ধরে রাখতে পারেনি।

সংবাদ সম্মেলনে সংস্থাটির সাউথ এশিয়ার গবেষক আব্বাস ফায়েজ বলেন, অ্যামনেস্টির বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদন্ড বন্ধ করার কথা বলিনি, আমরা বলেছি যে প্রক্রিয়ায় তাদের বিচার হয়েছে তা ছিল ত্রুটিপূর্ণ। তবে আমরা সব মৃত্যুদন্ডের বিরুদ্ধে ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গবেষণা পরিচালক ডেভিড গ্রিফিথ, ডেথ পেনাল্টি উপদেষ্টা  চিয়ারা সেন্গীয়রগি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ