টিএসসিতে এবার নারীর গায়ে পুলিশের হাত!

পহেলা বৈশাখের সন্ধ্যায় পুলিশের হাতে অপমানের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহ-সভাপতি হাবিবা জান্নাত।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাবির টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বছরের পহেলা বৈশাখে নারীর উপর বর্বরোচিত ঘটনা ঠেকাতে এবার আমরা টিএসসি এলাকায় অবস্থান নিয়েছিলাম। এক পর্যায়ে সন্ধ্যার দিকে এক পুলিশ সদস্য এসে আমাকে সরে যেতে বলে গায়ে হাত দেয়।

এসময় উপস্থিত ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির অভিযুক্ত পুলিশ সদস্যকে সবার সামনে ক্ষমা চাইতে বলেন।
এ ব্যাপারে রমনা থানার উপকমিশনার আব্দুল বাতেন জানান, ‘এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ক্ষমা চাওয়া সম্ভব নয়। এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই আইন বহির্ভূত। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে এ ঘটনার পর একাধিক বাম সংগঠনের ছাত্রনেতারা মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভবন অভিমুখে যান। বিষয়টি নিয়ে ঢাবি প্রক্টরের সঙ্গে পুলিশ বৈঠকে বসে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ