১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টিউলিপকে হত্যার হুমকি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি রেজওয়ানা সিদ্দিক টিউলিপকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হিজাব না পরায় এক ব্যক্তি অনলাইনে তাকে এ হুমকি দেয়।

টিউলিপ নিজেই যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য সানডে টাইমসকে বিষয়টি জানিয়েছেন।

তবে হুমকিদাতার পরিচয় সম্পর্কে সানডে টাইমস কিছু জানাতে পারেনি।

টিউলিপ জানান, দীর্ঘদিন ধরেই অনলাইনে তাকে নানা কটূক্তি করা হয়েছে। এবার সরাসরি হত্যার হুমকি আসলো। হুমকিদাতা অনলাইনে তাকে লিখেছেন- ‘ আপনি হিজাব পরেন না কেন? সুযোগ পেলে আমি আপনাকে হত্যা করব। এ আসন থেকে আগামী নির্বাচনে আপনার মতো নারী প্রার্থীকে যুব সমাজ আর ভোট দেবে না।’

টিউলিপ বলেন, অনলাইনে এ ধরনের হুমকি যে কোনো নারীর জন্যই উদ্বেগের এবং একই সঙ্গে বিব্রতকরও।

‘অনলাইন সহিংসতা’ মোকাবেলায় নারীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ