জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় বুধবার সকাল ১০ টার দিকে মাদক চাষের দায়ে জাহিদুল ইসলাম(৪০) কে শ্রীঘরে পাঠিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারি কমিশনার (ভূমি) সুমী মজুমদার ।
জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থানার এ এস আই ইসহাক সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে,মাদক চাষের খবর পেয়ে ২ নং মির্জাপুর ইউনিয়নের বড়দা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি গাজার গাছ সহ যা পাকলে ৪ কেজি পরিমান হতো এমন গাছ সহ হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সপর্দ করলে, সহকারী কমিশনার (ভূমি) সূমী মজুমদার মাদক দ্রাব্য নিয়ন্ত্রন আঈন ১৯৯০ অনুযায়ী জাহিদুল কে ৬ মাস কারাদন্ড প্রদান করে।
পোস্টটি যতজন পড়েছেন : 17






















