ঝিনাইদহে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর সভায় হামলার অভিযোগ

ঝিনাইদহে নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০ জন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী সভায় হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা এসময় মোটরসাইকেল ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রামদা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ৮জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা স্কুল মাঠে স্বতস্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন। ভাংচুর করা হয়েছে দুইটি মটরসাইকেল।

পুলিশ বেশ কিছু রামদা সহ মতিয়ার রহমান নামে নৌকার এক সমর্থককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মতিয়ার ধোপাবিলা গ্রামের আব্দুল করিম মানির ছেলে। কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে এই হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম রবি অভিযোগ করেন, শুক্রবার রাত ৭টার দিকে তার লোকজন ধোপাবিলা স্কুল মাঠে নির্বাচনী সভা করছিলেন। এ সময় নৌকার সমর্থকরা হামলা চালালে ডেফলবাড়ি গ্রামের আতাউর রহমান জোয়ারদার, আলমগীর মোল্লা, সজল, মোকাদ্দেস, শরীফ, লতিফ লস্কার, আজানুর ও শাহজাহান আহত হন।

তাদেরকে প্রাথমিক চিতিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, এ সময় এসআই আমিনুল ইসলাম দুই বস্তা রামদাসহ এক জনকে আটক করেন।

ঝিনাইদহ সদর থানার এসআই আমিনুল ইসলাম হামলার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে আমি ঝামেলার মধ্যে আছি। একটু পরে ফোন দেন। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ এখনো ঘটনাস্থল থেকে ফেরেনি। ফিরলে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ