আবদুল্লাহ আল মামুন, ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক ও আলমসাধু মুখমুখি সংঘর্ষে শামছুল আলম (৫০) নামে আলমসাধু চালক নিহত হয়েছে। সোমাবার কোটচাঁদপুর চৌগাছা সড়কে এদুর্ঘটনা ঘটে। সে কালীগঞ্জ বারবাজারের মোহর আলী মন্ডলের ছেলে। ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্পব কুমার সাহা জানান, সোমবার বিকাল ৪টার দিকে কাটচাঁদপুর চৌগাছা সড়কে খালি ট্রাক ও আলমসাধু মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই আলমসাধু চালক শামছুল মারা যায়। ট্রাকের চালক মান্ড মন্ডল সহ ট্রাকটি আটক করা হয়েছে। মরাদেহটি ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 8




















