১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জের মরিচ ক্ষেতে নিহত সেই অজ্ঞাত যুবতীর পরিচয় মেলেনি

মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের একটি মরিচ ক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবতীর পরিচয় মেলাতে পারেনি পুলিশ। তবে তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে এমন আশংকা করছে পুলিশ। শুক্রবার বিকাল ৫ টার দিকে উদ্ধার করা হয়। পুলিশ ধারনা করছে গলায় উড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নিরব হোসেন জানান, শুক্রবার বিকালে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের মাঠের একটি ঝাল ক্ষেতে অজ্ঞাত যুবতীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য থানায় আনে। কালীগঞ্জের বারবাজার ফাড়ির এসআই বিকাশ কুমার জানান, নিহত যুবতীর গলায় ওড়না পেচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও থেকে ধরে এনে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের পর হত্যা নাকি শ্বাসরোধ করে হত্যা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ