পটিয়া উপজেলার জিরি সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রতি বৎসরের মতো এবারও শ্রীশ্রী জগন্নাথ মন্দির ও মহোৎসব পরিচালনা পরিষদের উদ্যোগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ২০১৭ইং শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেব স্মরণে ৪৭তম বার্ষিক মহোৎসব উদযাপন উপলক্ষ্যে সম্প্রতি এক সাধারণ আলোচনা সভা সংগঠক শ্রী বিবেকানন্দ নাথের সঞ্চালনায় ও বিশিষ্ট ধর্মানুরাগী শ্রী বাবুল কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এডভোকেট স্বপন কুমার নাথ, শ্রী জয় মোহন নাথ, মাস্টার মন্টু বিকাশ নাথ, শ্রী বিচিত্র রঞ্জন নাথ, শ্রী মিলন কান্তি নাথ, মাস্টার ভূপাল চন্দ্র নাথ, শ্রী অমল কান্তি নাথ, শ্রী রাজমোহন নাথ, শ্রী নিমাই চন্দ্র নাথ, শ্রী দীপক কুমার নাথ, পরিষদের সভাপতি শ্রী অটল কান্তি নাথ, সাধারণ সম্পাদক শ্রী বিবেকানন্দ নাথ, অর্থ সম্পাদক শ্রী তপন কান্তি নাথ, শ্রী প্রিয়তোষ নাথ, শ্রী মৃদুল কান্তি নাথ ও শ্রী রূপন কান্তি নাথ।
সভায় সর্বসিদ্ধান্তক্রমে শ্রীশ্রী জগন্নাথদেব স্মরণে বার্ষিক মহোৎসব উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবদ্ গীতাপাঠ, সমবেত প্রার্থনা, শ্রীশ্রী জগন্নাথদেবের পূজা ও ভোগারতি, অধিবাস কীর্ত্তন, ভক্তি সঙ্গীতানুষ্ঠান, মহতী ধর্মসম্মেলন, শ্রীশ্রী লীলা কীর্ত্তন, অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন ও মহাপ্রসাদ বিতরণ।





















