আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা: সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্তকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদীয় বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ও মহাসচিব মশিয়ার রহমান রাঙ্গাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা উপজেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সহোযোগী সংগঠন সমূহ।
এক বিবৃতিতে তারা এ অভিনন্দন জানান। বিবৃতি দাতারা হলেন তালা উপজেলা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, এড. জিল্লুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান।
অন্যান্যদের মধ্যে ছিলেন শেখ সিরাজুল ইসলাম, মীর কাইয়ুম ইসলাম ডাবলু সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, জাপানেতা মুক্তিযোদ্ধা কাজী মো. হাশেম আলী, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক মো. আব্দুল মালেক, এসএম তকিম উদ্দীন, শেখ মো. আব্দুল কাদের, মো. হাশেম আলী, মো. আজিজুর রহমান, মো. জামাল উদ্দীন,
মো. আবুল হাসান শেখ, প্রভাষক মো. আবুবক্কর, ডা. মো. নজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম মোল্ল্যা, মো. নূরুল ইসলাম খোকা, শেখ মাসুদ হাসান মনি, ডা. সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, শেখ মো. আবুল কাশেম, জাতীয় যুবসংহতীর সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম, নিয়ামত আলী, বাহারুল ইসলাম, মতিয়ার রহমান,
জেলা জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম, সহ-সভাপতি বিএম জুলফিক্কার রায়হান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্রনেতা শেখ ইমরান হোসেন, মো. সাগর মোড়ল, আহসান হাবিব, নাজমুল হুসাইন,
জাতীয় কৃষক পাটির সভাপতি শেখ মহসিন উল্ল্যাহ, জাতীয় সৈনিক পাটির সভাপতি মো. রফিকুল ইসলাম খাঁ, জাতীয় ওলামাপাটি’র সভাপতি ডা. মো. ঈদ্রিস আলী, জাতীয় মৎস্যজীবী পাটির সভাপতি মো. আবু হায়াত নিকারী, জাতীয় হকার্স পার্টির সভাপতি হাশেম আলী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টীর সভাপতি প্রভাষক মো. কামরুল ইসলাম, বিএম বাবলুর রহমান জাতীয় মহিলা পাটির কাজী রেহেনা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।
























