আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে সাতক্ষীরায় জামায়াতের পাঁচ ও বিএনপির এক কর্মীসহ বিভিন্ন মামলার ৫১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে এই অভিযান চলে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত জামায়াত-বিএনপির ছয় কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বাকিরা ও অন্য মামালার আসামি।
পোস্টটি যতজন পড়েছেন : 9





















