ভারোত্তোলনে সোনা জয়ের পর ভারতের গুয়াহাটির বিজয় মঞ্চে জাতীয় সংগীত বাজার সময় আবেগে কাঁদলেন মাবিয়া আক্তার। এবারের দক্ষিণ এশিয়ান গেমসের শুরুতে সোনার জন্য হাপিত্যেশ করতে থাকা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তাদের মুখে হাসি ফোটালেন দেশের প্রথম সোনা উপহার দিয়ে।
বিজয় মঞ্চে কান্না বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার তখন খুবই গর্ব হচ্ছিল। আমার জন্য গেমসে প্রথম জাতীয় সংগীত বেজেছে, ভাবতেই কান্না আসছিল। যখন জাতীয় পতাকার দিকে চাইলাম, তখন কান্নার দমক আটকে রাখতে পারছিলাম না।
পোস্টটি যতজন পড়েছেন : 11























