চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে এখন পুরো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে কে কখন মারা যাবেন তার কোন ঠিক নেই। তাই তো সবাইকে এই ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছে বিভিন্নদেশের সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই প্রেক্ষিতে জাতীয় দলের ক্রিকেটার রূবেল হোসেন নিজের ভেরিফাই করা ফেসবুকে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেয়। যা হুবুহু তুলে ধরা হল।
“ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। এই মৃত্যুর মিছিলে হয়তো আমিও চলে যেতে পারি ”
এর আগে আরেকটি স্ট্যাটাসে ত্রাণ বিতরণ নিয়ে আক্ষেপ করে লিখেন
“সমালোচনা বাদ দিন
দেশ এখন সংকটময় মুহূর্তে।
এই দেশ আপনার আমার সকলের।
নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে।
ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?”
পোস্টটি যতজন পড়েছেন : ৬৬৪
























