৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল সাবেক বিজিবির

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। ১১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দরাখানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মল্লিক (৫৫) দারাখানা গ্রামের মৃত এনছাব আলী মল্লিকের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিরোধপূর্ণ জমিতে ঘর উত্তোলনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় সালিশ মীমাংসার মধ্যেই বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ খালেক হাওলাদারে নেতৃত্বে ৮-১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। পরে নুরুল ইসলামকে রাত ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ