২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জন্মদিনে ‘চাঁদ মামা’ নিয়ে আসছেন শাকিব, সঙ্গী নুসরাত

শাকিব খানের ‘বরবাদ’র অন্যতম আকর্ষণ হিসেবে ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের নাম শোনা যাচ্ছিল।

জানা গেল, সত্যিই থাকছেন তিনি! সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে আইটেম গান ‘চাঁদ মামা’তে দেখা গেল পশ্চিমবঙ্গের প্রথমসারির এই নায়িকাকে। মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয়েছে।

যেখানে শাকিব খান ও নুসরাতকে দেখে চমকে উঠেছে দুই বাংলার দর্শক। গানটির প্রোমো সোশ্যাল মিডিয়াতে রাইতে ভাইরাল হয়ে যায়।

কেউ আবার ফেসবুকে লিখছেন, মিমির সঙ্গে শাকিবের ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’! গানটি ছাড়ার ১০ ঘণ্টার মধ্যে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

এর আগে শাকিবের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। এবার দেখা যাবে আইটেম গানে। গানটির মাধ্যমে প্রায় ১০ বছর পর আবার আইটেম গানে দেখা গেল নুসরাতকে।

এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, চাঁদ মামা শব্দটি শুনলেই ছোটবেলার নস্টালজিয়া ফিলিং হয়। কিন্তু এই চাঁদ মামা পুরোপুরি ডান্স নাম্বারের গান। সবাই খুব এনজয় করবে।
গানটি লিখেছেন এবং সুর, সংগীত করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। সম্পূর্ণ গানটি ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হবে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে।

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ