২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

“ছাত্রলীগ আর মার খাবে না, এবার প্রতিশোধ নেবে”

সিলেটে ছাত্রলীগ কর্মীর ওপর শিবিরের অমানবিক নির্যাতনের সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। তারা বলছেন, ছাত্রলীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আইন হাতে তুলে নেয়নি।

তবে ছাত্রলীগ আর মার খাবে না, এবার প্রতিশোধ নেবে। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে সমুচিত জবাব দেওয়া হবে।

সিলেট জালালাবাদে ছাত্রলীগ কর্মী শাহিন আহমদ ও আবুল কালাম আসিফের উপর শিবিরের বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগ রাজপথে বিক্ষোভ মিছিল করে।

সকাল ১১ টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে টি,এস, সির উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয় ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক জামাল উদ্দিন মাহি,শেখ রাসেল এবং হুমায়ন রানা। আরো উপস্হিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাফি মুজতাহিদ এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য রেহান হাসান ইউসুফ ও মাসুদুর রহমান মাসুদ।
এদিকে ৭ আগস্ট সোমবার সিলেট নগরের জালালাবাদে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় এক ছাত্রলীগ কর্মীর ডান হাত শরীর থেকে প্রায় বিছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।সোমবার দুপুর সোয়া ১টার দিকে নগরের সোবহানীঘাটস্থ জামায়াতের মালিকানাধীন জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা জানে কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। ঠিক যারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, খারাপ মানুষ তাদের সাথেও কিভাবে ব্যবহার করতে হয় আমরা জানি। তাই জামায়াত-শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

তিনি বলেন, এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে হলে অসাম্প্রদায়িক চেতনার শক্তিকে একত্রিত হতে হবে। তাহলেই সমূলে উৎপাটিত হবে জামায়াত-শিবিরের প্রেতাত্মারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ