পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। আগামী ২৪ নভেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই আন্দোলনকে ‘চূড়ান্ত ডাক’ হিসেবে অভিহিত করেছেন।
গতকাল সোমবার পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডেসাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে
পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২৪ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের ‘চূড়ান্ত ডাক’ দিয়ে বলেন, চুরি হওয়া ম্যান্ডেট, অন্যায় গ্রেপ্তার এবং ২৬তম সংশোধনী (তার ভাষায় ‘একটি স্বৈরাচারী শাসনকে শক্তিশালী করেছে), এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ আয়োজন করা হচ্ছে।
এদিকে আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পর তার বোন আলিমা খান জানান, ইমরান খান শুধু দলের লোকজনকেই নয়, সব পাকিস্তানিকে ২৪ নভেম্বর রাজপথে নেমে আসার আমন্ত্রণ জানিয়েছেন।’
আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা খান আরও বলেন, ‘ইমরান খান বলেছেন গণমাধ্যম, বিচার বিভাগ এবং জনগণ গণতন্ত্রের তিনটি স্তম্ভ। কিন্তু এখন জনগণকে দাসে পরিণত করা হচ্ছে।’
সব পাকিস্তানির প্রতি আহ্বান জানিয়ে ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর আপনার সন্তানদের জন্য বেরিয়ে আসুন। প্রবাসী পাকিস্তানিদের জন্যও বিশেষ বার্তা রয়েছে যে, আপনারা যেখানেই থাকুন না কেন, ২৪ নভেম্বর পাকিস্তানের জন্য বের হয়ে আসুন এবং বলুন যে এই পদ্ধতি আর গ্রহণযোগ্য নয়।
























