১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার অদূরে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন উল্টে চালক হাবিব আলী (৩৮) নিহত হয়েছেন। নিহত হাবিব আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলি গ্রামের জমির উদ্দীনের ছেলে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাবিব আলী বুধবার সকালে চুয়াডাঙ্গা শহর থেকে ইট বোঝাই করে আলমডাঙ্গা উপজেলা শহরের দিকে যাওয়ার পথে ছাগলফার্মের কাছে পৌঁছায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি উল্টে গেলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ