ইউসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),
আর্থনিউজ২৪:ধর্মীয় আচার ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে খাগড়াছড়ির গুইমারা দেয়ানপাড়া মিশন বৌদ্ধ বিহারে শেষ হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দানোৎসব। সকালে বিহার প্রধান সংঘ রত্ন থের এর পরিচালনায় সংঘ দান, চিবর দান ও কল্পতরু নৃত্যসহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হওয়া চিবর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান, সহকারী ভূমি কমিশনার ইমরুল কায়েস, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা। ডঃ জ্ঞানশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত চিবরদান উৎসবে প্রধান ধর্মদেশক ছিলেন শান্তি জ্যোতি মহাথের ও সুরিয়ন্ত মহাথের। অনুষ্ঠানে পুণ্যার্থীদের পাশাপাশি দেশ-বিদেশ থেকে আসা হাজারো দর্শনার্থী অংশ গ্রহন করেন। 
উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করে বেইনে (কোমর তাঁত) চীবর তৈরি করে দানকার্য সম্পাদন করেন। সেই থেকে হাজার বছরের ঐতিহ্য নিয়মে দনোত্তম কঠিন চীবর দান দানোৎসব পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বিরা।
























