১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনা পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়া সফরে যাচ্ছেন আজ

পাঁচ দিনের সফরে ব্রুনেই, কম্বোডিয়া ও লাওস যাচ্ছেন চীনের পররষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ বুধবার তিনি যাত্রা করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।

ব্রুনেইয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বিতীয় মন্ত্রী লিম জোক সেং, কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী পার্কসোখোন এবং লাওসের পররষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ সফর করছেন। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ তিনটি দেশ সফর করবেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ