১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টায় আটক ৪

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১-এর সদস্যরা গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে চারজনকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালিত হয়।র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মহিউল ইসলাম এতে নেতৃত্বে দেন।

আটককৃতরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছার মো. মাসুদ রানা (২৫), জয়পুরহাটের কালাইয়ের জসিম উদ্দিন মানিক (২৩), ফরিদপুরের ভাঙ্গার আকাশ হাওলাদার (২২) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহাদ্ত হোসেন (২০)।

এই অভিযানের সময় এম টাচ বিডি লিমিটেড নামে প্রতিষ্ঠান থেকে একটি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) এবং এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। গাজীপুরে র‍্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় জড়িত অন্য আসামিরা হলেন—এম টাচ বিডির পরিচালক মো. শাহীন (৩৫), সহকারী পরিচালক তুষার (৩২) ও মো. নুরুল হোসেন (৩৮)। তাঁরা পলাতক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর চৌরাস্তায় অবস্থিত চান্দনা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে কে এস সুপারমার্কেটের দ্বিতীয় তলায় এম টাচ বিডি লিমিটেড নামে প্রতিষ্ঠান খুলে চাকরির প্রলোভন দেখিয়ে আসছিল চক্রটি। তারা জামানত বাবদ চাকরির জন্য আসা ব্যক্তিদের কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা করে নেয়। এরপর চক্রটি তাদের আরো দুজন করে বিশ্বস্ত লোক আনতে বলে (যাদের প্রত্যেকে আবার দুজন লোক আনবে)। এভাবেই তারা প্রতারণা করে আসছিল। প্রতারিত ব্যক্তিরা জামানতের টাকা ফেরত চাইলে চাকরির জন্য আসা লোকজনকে মারধর করে অফিস থেকে বের করে দেয়।

প্রতারিত ব্যক্তিদের কাছে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল এস কে সুপারমার্কেটে আভিযান চালিয়ে চারজনকে আটক করে।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়,আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের ধরতে র‍্যাব অভিযান অব্যাহত রেখেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ