আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে চলছে চসিক আয়োজিত একুশে বইমেলা। গত বুধবার থেকে ১৩ দিনব্যাপী নগরীর মুসলিম হল সংলগ্ন আশপাশে এই মেলা চলছে । আজ সকাল থেকে বইমেলায় দর্শনার্থীর উপছে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সন্ধ্যা নাগাদ এই ভিড় আরও বাড়ার আশংকা রয়েছে। একি সাথে সাহিত্যিকদের পদচারণায় মুখর ছিল বই মেলা প্রাঙ্গণ।

সকাল থেকে শাঁখের স্টলে কবি-সাহিত্যিকদের আড্ডায় ছিল চোখে পড়ার মত। আড্ডায় ছিলেন কবি রিজোয়ান মাহমুদ, সাজিদুল হক, শাহিদ হাসান, পুলক পাল, আইয়ুব সৈয়দ, শেখর দেব, কানিজ মাহমুদ, লোক গবেষক দীপঙ্কর দে, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই সজল দাশ, ব্যাংকার ও অনুবাদক সুমন তালুকদার সহ প্রমুখ। মেলায় আগত দর্শনার্থীদের বই কিনতে দেখা গেছে। আগের তুলনায় বই বিক্রি বাড়ছে বলে জানান প্রকাশকরা। এবার শাঁখ প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের মধ্য কবি শেখর দেবের ‘বাঞ্ছাকল্পতরু’, কবি শাহিদ হাসানের ‘অনার্যের ঐকিক বেদনা’ কবি কানিজ মাহমুদের ‘মেঘমুদ্রার জবানবন্দি’ উল্লেখযোগ্য। মেলায় কবিরা নিজদের অটোগ্রাফ দিয়ে পাঠকদের খুশি করছেন।

আজ চসিকের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার সাতজনকে একুশে পদক দেয়া হবে। একুশে পদকের জন্য মনোনীতরা হলেন- সাংবাদিকতায় আ জ ম ওমর (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ রওশন আকতার হানিফ, ক্রীড়ায় ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলাম, সমাজসেবায় ফজল করিম, মুক্তিযুদ্ধে লেখক-গবেষক সিরু বাঙালি, সংস্কৃতিতে অরুণ চন্দ্র বণিক এবং বিদ্যোৎসাহী হিসেবে মোহাম্মদ জাকারিয়া।
























