চলছে আইপিএল-১৬ এর নিলাম।বাংলাদেশী কে কে থাকছে?

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম৷ মোট ৩৫১ জন ক্রিকেটারকে নিয়ে চলবে নিলাম প্রক্রিয়া৷ সেরা দল গড়তে ঝাঁপাবে আটটি ফ্র্যাঞ্চাইজি৷ চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নির্বাসনে৷ তাদের জায়গায় এসেছে নয়া ২ ফ্র্যাঞ্চাইজি সঞ্জীব গোয়েঙ্কার রাইজিং পুণে সুপার জায়ান্টস ও গুজরাত লায়নস্৷ আইপিএল ড্রাফটিংয়ে সাড়ে ১২ কোটিতে পুণেতে যান মহেন্দ্র সিংহ ধোনি৷ একই দরে গুজরাতে সুরেশ রায়না৷
একনজরে নবম আইপিএলের নিলাম বিধি৷
প্রতিটি টিমে ন্যূনতম ১৬ জন ক্রিকেটার থাকবেন৷ সর্বোচ্চ ২৭ জন ক্রিকেটারকে নেওয়া যাবে৷
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৯ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে৷
প্রতিটি দল সর্বাধিক ৬৬ কোটি টাকা খরচ করতে পারবে৷
২০১৬-এর নিলামে নেওয়া ক্রিকেটারদের সঙ্গে ১ বছরের চুক্তি থারবে ফ্র্যাঞ্চাইজিগুলির৷ আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে৷
নবম আইপিএলে মোট ৯ জন মার্কি প্লেয়ার৷ তাঁরা হলেন,
শেন ওয়াটসন, যুবরাজ সিংহ, ডেল স্টেইন, অ্যারন ফিঞ্চ, ইশান্ত শর্মা, আশিস নেহরা, মার্টিন গাপটিল, কেভিন পিটারসেন ও ডোয়েন স্মিথ৷
নবম আইপিএলের দরে কি ধোনিদেরও ছাড়িয়ে যাবেন কোনও ক্রিকেটার? নতুন কোনও চমক দেবে কলকাতা নাইট রাইডার্স? নয়া ফ্র্যাঞ্চাইজিদেরই বা কী স্ট্র্যাটেজি? প্রশ্নগুলোর উত্তর মিলবে শনিবার৷

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ