নিজস্বপ্রতিবেদক : চট্টগ্রাম নগরীর মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী সংগঠন এম, সি,সি,এস এর উদ্যোগে বাচাঁর মত বাচঁতে চাই, মাদক মুক্ত সমাজ চাই শ্লোগান ধরে এলাকায় মাদক ব্যবসায়ী ও সকল মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন ২৪ নং ২৫ নং ওর্য়াডের সর্বস্তরের এলাকাবাসী।
উক্ত মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশটি শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
মাদকবিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,মুন্সিপাড়া সমাজ কল্যান কমিটির সাধারন সম্পাদক শামসুউদ্দিন,প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,মুন্সিপাড়া এলাকায় মাদক স¤্রাটদের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছি।আজ প্রসাশনের অবহেলার কারনে মাদকের বিরুদ্ধে সোচ্চার সবাই। যারা মাদক ব্যবসা করেন তারা সাবধান হয়ে যান। মাদকের ব্যবসা যারা করেন তাদের নাম আমরা লিষ্ট করেছি সুতরাং পুলিশ আপনাদের ছেড়ে দিলেও এই মুন্সি পাড়ার সুশীল সমাজ কখনো কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেবেনা।হুশিয়ারি দিয়ে বলেন মাদক ব্যবসা যারা এলাকায় করবে তাদেরকে খুব শীঘ্রই মুন্সিপাড়া সমাজ থেকে সমাজচ্যুত করা হবে।
তিনি আরও বলেন,এলাকায় রফিকের ছেলে জীবন ইয়াবা ব্যবসায়ী ও মাদকের সম্রাট । মুন্সিপাড়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে সমাজের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের নেশার সাগরে ডুবিয়ে মারছে। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে। হালিশহর থানার পুলিশ রয়েছে নিরব। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গ্রেফতারের দাবী জানিয়ে সিএমপি পুলিশ কমিশনার নিকট হস্তক্ষেপ কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মানব অধিকার সাধারন সম্পাদক সাব্বির, এম, সি,সি,এস মাদকবিরোধী সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন সাদ্দাম, সহসভাপতি শওকত হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মাবুদ সুমন, যুগ্ন সাধারন সম্পাদক আবাস উদ্দিন রানা,অর্থ সম্পাদক মোহাম্মদ জাবেদ, ও উপদেষ্টা হাফেজ মাওলানা সালাউদ্দিন কাদের। এছাড়া আরও উপস্থিত ছিলেন,
এম,সি,সি, এস ইউনিট ১এর সভাপতি সাজ্জাদ শুভ,সাধারন সম্পাদক মিশু শীল,অর্থ সম্পাদক জি,এম জুনায়েত হামিদুর রহমান সহ আরও অনেকে।
























