ই-মেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব। ১৯৭১ সালে তিনি প্রথম ইমেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান প্রদানের বিষয়টি শুরু করেন। এখন ই-মেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব।
বোস্টনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম আধুনিক ইমেইল বার্তাটি পাঠান। বর্তমানে সব ধরনের ইমেইলের ক্ষেত্রে যে ‘@’ প্রতীকের ব্যবহার করা হয় তারও প্রচলন শুরু হয় তার মাধ্যমে।তিনি পরে বলেছিলেন, তার প্রথম ইমেইলে কি লেখা হয়েছিল সেটি তার আর স্মরণ নেই । রেমন্ড স্যামুয়েল টমলিনসনের স্মরণ সভায় চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের আহবায়ক উদ্বোধনী বক্তব্য এম. আলী হোসেন এসব কথা বলেন।
আজ বুধবার চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব ই-মেইলের জনক রেমন্ড স্যামুয়েল টমলিনসনের স্মরণ সভার আয়োজন করে ।এ সভায় সভাপতিত্ব করেন বাংলাপোস্টবিডিডটকম সম্পাদক এম.আলী হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভার সূচনা হয়। কোরআন থেকে তেলোয়াত করেন নিউজসএনএন সম্পাদক এন এ খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কর্ণফুলীনিউজডটকম সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
স্মরণ সভায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক ও গিরিদর্পনডটকমের নির্বাহী সম্পাদক এম. কে মোমিন রেমন্ড স্যামুয়েল টমলিনসনকে শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন, প্রযুক্তি উন্নয়নে যে অবদান রেখেছে তা ইতিহাস হয়ে থাকবে। যা যুগ যুগ ধরে মানুষ এই সুবিধা ভোগ করবে ।
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব ও ওয়া্ল্ডসটাইমডটকমের সম্পাদক প্রফেসর শামসাদ সাত্তার বলেন, রেমন্ড স্যামুয়েল টমলিনসনকে হয়ত বাংলাদেশের অনেকে জানেন না অথবা জানলেও অতটা গুরুত্ব না দিলেও বিশ্ব মিডিয়া তাকে অনেক শ্রদ্ধার সাথে স্বরন করে যাচ্ছে।
স্মরণ সভায় আলোচনায় আরো অংশ নেন, আর্থনিউজ২৪এর সম্পাদক ফরহাদ আমিন মুহাম্মদ ফয়সাল, নতুনবার্তাডটকম সম্পাদক মীর মেজবাহ উদ্দিন, কর্ণফুলীনিউজডটকম সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম,নিউজসএনএন সম্পাদক এন এ খোকন, এসএনএন২৪ডটকম সম্পাদক সাজ্জাদ হোসেন সাহেদ, সাংবাদিক স ন ম মুনিরুল ইসলাম, ও এননিউজ২৪ডটকমের আফসানা হাবিব প্রমুখ।
























