তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে তার নাম ছিল পুলিশের ডাইরিতে।নাম ওয়াকিল। আটকের পর তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের দুই পকেট থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।আজ মঙ্গলবার ভোরে নগরীর পশ্চিম খুলশীর নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
জানা গেছে,ওয়াকিল খুলশী থানায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি ও নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ।খুলশী থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : ১৭৩























