১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চট্টল থিয়েটারের ‌`রাক্ষসী’ মঞ্চস্থ হয় স্টুডিও থিয়েটার হলে

মোশারফ ভূঁইয়া পলাশ:

চটগ্রাম গ্রুপ থিয়েটার চর্চায় অন্যতম নাট্য সংগঠন চট্টল থিয়েটার এর প্রজোযনায় কাজী নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বে নাটক রাক্ষসী  শেখ শওকত ইকবাল চৌধুরী নাট্যায়ন ও নির্দেশিত গত ৩ নবেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টা  স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়। নাটকটি রতন গ্রামের বাড়ীতে তার ছেলে মেয়ে ও বৌ নিয়ে সুখে দিন যাপন করছে, এমন সময় অপর এক নারী রঙ্গিলা তার প্রেমে হাবুডুবু খেয়ে সহজ সরল রতনকে তহার নিকট কাবু করে ফেলে। এরপর শুরু হয় সংসারে অশান্তী এক পর্যায় গৃহকর্তী অতিষ্ঠ হয়ে তাহার স্বামী কে খুন করে।তারপর আদালত আইন অনুযায়ী গৃহকর্তীকে সাত বছর কারাদন্ড প্রদান করে।কারাগর থেকে বের হয়ে গ্রামে ও সমাজের কাছে রাক্ষসী উপাদিতে ভুষিত হয়। এ নাটকে অভিনয় করে যথাক্রমে কামরুল ইসলাম, শেখ শওকত ইকবাল চৌধুরী , মোজাম্মল হক,নাছিমা আক্তার রোকসানা,দিদারুল আলম, নাজমা আহম্মেদ রিয়া, অভিজিৎ নাথ এছাড়া আলোক নির্দেশনায় শেলী দাশ, আবহ সংগীতে জবে আক্তার জনি l

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ