চট্টগ্রামে আন্তর্জাতিক মুদ্রাপাচারকারী চক্রের সদস্য আটক

আর্থনিউজ২৪: বৃহস্পতিবার রাতে  চট্টগ্রামে কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকার বানিয়ার টিলার একটি বাসায় অভিযান চালিয়ে জাফর আহমেদ (৪৫) নামে আন্তর্জাতিক মুদ্রাপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেখান থেকে নগর ১৭ লক্ষ টাকা, ২৫টি স্বর্ণের বারের প্যাকেট, থাইল্যান্ড, মালেয়শিয়া, সৌদিয়া, ওমান, কাতার, মারিশাস ও ভারতের ৩ লক্ষ টাকা পরিমাণ বিদেশি মুদ্রা এবং অস্বাভাবিক লেনদেনের রশিদ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও তদন্ত বিভাগ চট্টগ্রামের উপ পরিচালক জাকির হোসেন বিয়ষটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ