আর্থনিউজ২৪: শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদার বাড়ি এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩টি প্লাস্টিক কারখানা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর পশ্চিম মাদার বাড়ি এলাকায় একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আশপাশের বেশ কয়েকটি প্লাস্টিকের দোকানসহ আরো ২টি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৭টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পোস্টটি যতজন পড়েছেন : 6






















