চট্টগ্রামের ফটিকছড়ি পৌর সদরে ট্রাক-সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই জন নিহত এবং এক জন আহত হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি পৌর সদর সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে খাগড়াছড়িগামী ট্রাক রাঙ্গামাটি (ট-১০৮৭) ও পৌর সদর বিবির হাটগামী সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম থ ১১-০৯৬৮) সংষর্ঘে সিএনজি চালক মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান ।
এ সময় স্থানীয় লোকজন আহত সিএনজি যাত্রী আহম্মদ গনি ও আলাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । তাদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উভয়কে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করলে আহম্মদ গনি (৬০)মারা যায় ।
এ ব্যাপারে এসআই মো. ছৈয়দ আলম বলেন, ঘটনাস্থল হতে ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে । দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে । এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 1






















