বেজায় চটেছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং ৷ অ্যাসেজ হারের পরে মুখ খুললেন তিনি ৷ পন্টিং বলেছেন, ‘হয়ত ইংল্যান্ড সফররত আটজন ক্রিকেটার আর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট নাও খেলতে পারে ৷ আটজন ক্রিকেটারের টেস্ট খেলার কোনও যোগ্যতাই নেই ৷সংখ্যাটা বেশ বড় ৷ দলের মোট সদস্য সংখ্যাক অর্ধেক ৷’ একইসঙ্গে তিনি বলেছেন, যে উইকেটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ৬০ রানে গুটিয়ে গেল , সেই একই উইকেটে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রান তুলল ইংল্যান্ড ৷ আমরা ব্যাটিংটা ঠিকমতো করতে পারলাম না ৷ আর বোলিংও ঠিক মতো হয়নি৷ দ্বিতীয় ইনিংসেও ঠিকমতো ব্যটিং করতে পারিনি ৷ মাত্র ২৫৩ রানে আউট হয়ে গেলাম ৷ দুটো ইনিংসেই ব্যর্থ হয়েছে আমাদের ক্রিকেটাররা ৷’
পোস্টটি যতজন পড়েছেন : 1





















