বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘আপাতত গ্যাসের দাম বাড়ছে না। তবে বিভিন্ন বিতরণ সংস্থার দাম বৃদ্ধির প্রস্তাব মূল্যায়ন প্রক্রিয়া চলছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।[ad id=”28167″]
গত বছর সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়বে বলে আভাস দিয়েছিল বিইআরসি। এর পরই গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ড. সেলিম মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
সবশেষ গ্যাসের দাম বেড়েছিল ২০১৫ সালে।
পোস্টটি যতজন পড়েছেন : 10





















